If you see symptoms that you will understand that you are suffering from thyroid, know it without delay (যেসব লক্ষণ দেখলে বুঝবেন যে আপনি থাইরয়েডে আক্রান্ত, দেরি না করে জেনেনিন)
Thyroid problems are increasing. As a result, we are more or less familiar with this disease. But how do you know that you have a Thyroid problem?
Today's discussion is about these -
Two types of thyroid are commonly seen. Hypothyroid and Hyperthyroid. Hypothyroidism can cause weight gain, dry skin, cold intolerance and fatigue.
On the other hand, hyperthyroidism causes sudden weight loss. In this case, symptoms like constipation, heat intolerance, lethargy and decreased menstruation are seen.
Thyroid is an important gland in our body that controls many important things including metabolism, heart function, temperature regulation, brain growth. If there is a thyroid problem, various physical complications like weight gain or loss, osteoporosis, kidney-liver problems, forgetfulness can be seen. So, if thyroid problem occurs in the body, start the treatment as soon as the doctor advises.
There are several recognizable symptoms that make it more likely that you have a thyroid problem. So let's know the symptoms-
1. If there is thyroid there is a stiffness in the whole body in the morning. The body feels a bit heavy. I don't want to do any work. Tired almost all the time. If this happens regularly, a doctor should be consulted.
2. Sudden weight loss or gain in a short period of time is also a symptom of thyroid. If this happens, consult a doctor immediately.
3. If thyroid problems occur, the skin becomes excessively dry. There is always a feeling of irritation. Even the nails become very brittle.
4. If there is any swelling in the middle of the front of the throat, where the thyroid gland is located, consult a doctor immediately.
5. In case of thyroid, women have period problems. Excessive menstruation for a long time or sudden cessation of menstruation within 1-2 days is also a symptom of thyroid.
6. Thyroid causes decreased temperature tolerance. If the temperature drops a little, it feels cold, and if it rises a little, it feels hot and sweats excessively.
7. Often problems with stomach upset or constipation are also thyroid symptoms.
ভাষা - বাংলা
থাইরয়েডের সমস্যা বেড়েই চলছে। ফলে এই রোগের সঙ্গে আমরা কমবেশি সকলেই পরিচিত। কিন্তু আপনার যে থাইরয়েডের সমস্যা হয়েছে, কীভাবে বুঝবেন?
এসব নিয়েই আজকের আলোচনা-
সাধারণত দুই ধরনের থাইরয়েড দেখা যায়। হাইপোথাইরয়েড ও হাইপারথাইরয়েড। হাইপোথাইরয়েডের ক্ষেত্রে ওজন বেড়ে যাওয়া, ত্বক শুষ্ক দেখানো, ঠাণ্ডা সহ্য করতে না পারা ও ক্লান্তির মতো সমস্যা দেখা যায়।
অপরদিকে হাইপারথাইরয়েডে ওজন হঠাত্ করে কমে যায়। এক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য, গরম সহ্য করতে না পারা, অবসাদ ও ঋতুস্রাব কম হওয়ার মতো লক্ষণ দেখা যায়।
থাইরয়েড হল আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থি যা মেটাবোলিজম, হৃদযন্ত্রের কাজ, তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা, মস্তিষ্কের বৃদ্ধি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ন্ত্রণ করে। থাইরয়েডের সমস্যা থাকলে ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া, অস্টিওপোরোসিস, কিডনি-লিভারের সমস্যা, ভুলে যাওয়ার মতো নানা শারীরিক জটিলতা দেখা যেতে পারে। তাই শরীরে থাইরয়েডের সমস্যা দেখা দিলে চিকিত্সকের পরামর্শমতো খুব তাড়াতাড়ি চিকিত্সা শুরু করুন।
বেশ কিছু স্বীকৃত লক্ষণ রয়েছে, যা থাকলে আপনার থাইরয়েডের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। চলুন তাহলে লক্ষণগুলো জেনে নিই-
১। থাইরয়েড থাকলে সকালে সারা শরীরে একটা আড়ষ্টতা থাকে। শরীর কিছুটা ভারীও লাগে। কোনও কাজ করতে ইচ্ছে হয় না। প্রায় সব সময়ই ক্লান্ত থাকে। যদি এমনটা নিয়মিত হয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
২। অল্পদিনের মধ্যে শরীরে হঠাত্ ওজন কমে যাওয়া বা বেড়ে যাওয়াও থাইরয়েডের লক্ষণ। এরকম হলে সঙ্গে সঙ্গেই ডাক্তারের পরামর্শ নিতে হবে।
৩। থাইরয়েডের সমস্যা দেখা দিলে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যায়। সব সময় একটা খিটখিটে ভাবও থেকে যায়। এমনকি, নখও খুব বেশি পরিমাণে ভঙ্গুর হয়ে যায়।
৪। গলার সামনে দিকে মাঝখানে, যেখানে থাইরয়েড গ্রন্থি থাকে, সেখানে কোনও ধরনের ফোলা ভাব থাকলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন।
৫। থাইরয়েডের ক্ষেত্রে মেয়েদের পিরিয়ডের সমস্যা দেখা যায়। খুব বেশিদিন ধরে বেশি বেশি ঋতুস্রাব হওয়া বা ১-২ দিনের মধ্যে হঠাত্ করে ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়াও থাইরয়েডের লক্ষণ।
৬। থাইরয়েডের ফলে তাপমাত্রার প্রতি সহনশীলতা কমে যায়। তাপমাত্রা সামান্য কমলেই বেশি ঠাণ্ডা লাগে আবার সামান্য বেড়ে গেলেই অসহ্য গরম লাগে এবং অতিরিক্ত ঘাম হয়।
৭। প্রায়ই পেটখারাপ বা কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কিন্তু থাইরয়েডের লক্ষণ।



Comments
Post a Comment