What to do if someone suddenly faints (হঠাত্ কেউ অজ্ঞান হয়ে গেলে কী করবেন)
One may suddenly faint at home or on the street. But when such incidents happen, we generally get scared. Can't figure out what to do now.
Let's know what to do when someone faints suddenly-
1. First, arrange to call an ambulance. Call the patient by name and if you don't know the name, address it with something.
2. Place the patient in an upright position. At this time, the patient must be kept upright. Squatting or lying down may cause shortness of breath.
3. With one hand near the patient's nose, try to feel whether the patient is breathing. Breathing can also be understood by seeing chest heaving and hearing breath sounds. In this situation you have to do a few things together.
3. Loosen any tight clothing. A tight belt or bra may cause the patient to have difficulty breathing. Can't be lifted in any way. Do not give any food in this condition.
4. The saliva collected in the mouth of the patient should be wrapped around the finger. Tilt the head back and hold the muzzle slightly higher.
5. At this time there may be seizures. If a seizure occurs, remove anything that could cause injury from the hands and feet. Do not try to forcefully hold a seizure patient. Quickly lay back to one side. Also move the patient to a safe place as quickly as possible.
ভাষা - বাংলা
বাড়িতে বা রাস্তায় কেউ হঠাত্ অজ্ঞান হয়ে যতে পারে। তবে এ ধরনের ঘটনা ঘটলে আমরা সাধারণ ভয় পেয়ে যাই। আর বুঝে উঠতে পারি না যে এখন কি করা প্রয়োজন।
আসুন জেনে নেই হঠাত্ কেউ অজ্ঞান হয়ে গেলে কী করবেন-
১. প্রথমতো একটি অ্যাম্বুলেন্স ডাকার ব্যবস্থা করতে হবে। রোগীর নাম ধরে ডাকুন আর নাম না জানা থাকলে কিছু একটা বলে সম্বোধন করুন।
২. রোগীকে সোজা করে শুইয়ে দিন। এ সময় রোগীকে অবশ্যই কাত করে রাখতে হবে। চিত বা উপুড় করে রাখলে রোগীর শ্বাসকষ্ট হতে পারে।
৩. রোগীর নাকের কাছাকাছি একটি হাত নিয়ে অনুভব করতে চেষ্টা করুন, শ্বাস-প্রশ্বাস চলছে কি না। শ্বাস-প্রশ্বাস চলার ব্যাপারটি বুকের ওঠানামা দেখে এবং নিঃশ্বাসের শব্দ শুনেও বুঝতে পারা যায়। ঠিক এ অবস্থায় আপনাকে কয়েকটি কাজ একসঙ্গে করতে হবে।
৩. গায়ে শক্তভাবে আটকানো কোনো পোশাক থাকলে তা ঢিলা করে দিন। শক্ত করে আটকানো বেল্ট বা বক্ষবন্ধনীর জন্য রোগীর শ্বাসকষ্ট হতে পারে। কোনোভাবেই উঠিয়ে বসানো যাবে না। এ অবস্থায় কোনো খাবার দেওয়া নিষেধ।
৪. আঙুলে রুমাল জড়িয়ে রোগীর মুখে জমে থাকা লালা বের করে দিতে হবে। মাথা পেছনের দিকে কাত করে ধরে থুতনি একটু উঁচু করে ধরুন।
৫. এ সময় খিঁচুনিও থাকতে পারে। খিঁচুনি হলে হাত-পায়ের কাছ থেকে আঘাত লাগতে পারে এমন সবকিছু সরিয়ে নিন। খিঁচুনির রোগীকে জোর করে ধরে রাখার চেষ্টা করবেন না। দ্রুত একপাশ ফিরিয়ে শুইয়ে দিন। পাশাপাশি রোগীকে যত দ্রুত সম্ভব নিরাপদ জায়গায় সরিয়ে আনুন।


Comments
Post a Comment